সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খালু গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রানা (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শুক্রবার রাতে ঈশ্বরদীর শহরের বকুলের মোড় এলাকা থেকে ধর্ষণের অভিযোগ রানাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী ওই শিশুটির মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় রানার বিরুদ্ধে তার কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। লম্পট রানা সম্পর্কে ওই শিশুটির খালু হয়।
লোমহর্ষক এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ দেখা দেয়। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের কাছে দোষী রানার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাদের দাবি, এমন অপরাধের যেন দ্রুত বিচার হয়, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শিশুটির মা তার বোনের কাছে রেখে ঈশ্বরদী ইপিজেড-এ চাকরিতে যান। শিশুটির খালা দুপুরে শিশুটিকে ঘরে ঘুম পাড়িয়ে গোসল করতে গেলে অভিযুক্ত রানা তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে শিশুর খালা ঘরে এসে শিশুটির গোপনাঙ্গ ফোলা এবং বীর্য দেখতে পায়। পরে শিশুটির মা চাকরি থেকে ফিরে এসে এঘটনা জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভুক্তভোগী ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে আসামি রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে গুরুত্বের সাথে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে আসামী রানাকে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: জুন ১৪, ২০২৬ | সময়: ৩:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ