সর্বশেষ সংবাদ :

বাঘায় ফেন্সিডিল ও গাঁজা সহ দু’জন আটক

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় ফেন্সিডিল ও গাঁজা-সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আব্দুল আউয়াল ওরুপে রান্টু ও জিল্লুর রহমান। সোমবার(২৯ এপ্রিল) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, সোমবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোকুলপুর গ্রামের চিহৃত মাদক ব্যবসায়ী মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল আউয়াল ওরুপে রান্টু(৪৫)কে তাঁর নিজ এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ।

 

এর আগে পুলিশের অপর একটি সঙ্গীয় ফোর্স বাঘার শেষ সীমানা চন্ডিপুর এলাকা থেকে দেড়শো গ্রাম গাঁজা সহ আটক করেন পাশ্ববর্তী লালপুর উপজেলার নওপাড়া গ্রামের জিল্লুর রহমান ওরুপে শরিফুল(৪০)কে। আটক শরিফুলের পিতার নাম আফজাল প্রামানিক বলে জানা গেছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটক দু’জনের মধ্যে আব্দুল আওয়াল ওরুপে রান্টুর নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তাদের দু’জনের নামে পৃথক মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হযেছে।

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: April 30, 2024 | সময়: 6:15 pm | Daily Sunshine

আরও খবর