সর্বশেষ সংবাদ :

বাঘায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বটমুল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পৌর সভার মেয়র আক্কাছ আলী, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি)আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদিন,নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খুতুন লতা প্রমুখ।

এর আগে জাতির পিতার ম্যুরাল -সহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অপন করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তযোদ্ধাগণ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাঘা থানা ,আনসার ভিডিপি অধিদপ্তর, ফায়ার সার্ভিস,বাঘা প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-সহ সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে আলোচনা শেষে ৭ মার্চ উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ও রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ের উপরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে স্মারক প্রদান সহ-উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

 

সানশাইন / শামি


প্রকাশিত: March 7, 2024 | সময়: 8:42 pm | Daily Sunshine

আরও খবর