বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রেনের সাথে ধাক্কা লেগে জাহানারা (৫০) নামের এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া রেল ক্রসিং এ ট্রেনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেলক্রসিং দিয়ে জাহানারা রাস্তার পার হচ্ছিলেন। কিন্তু সে বুঝতে পারেননি যে ট্রেন চলে এসেছে। পরে ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।