সর্বশেষ সংবাদ :

আজ পবিত্র শবে কদর

সানশাইন ডেস্ক : আজ পবিত্র শবে কদর। পবিত্র গ্রন্থ কোরআন মজিদে এই রাতকে বলা হয়েছে ‘লাইলাতুল কদর’, অর্থাৎ সম্মানিত ও মহিমান্বিত রজনী। ইসলাম ধর্মমতে, লাইলাতুল কদরে পবিত্র গ্রন্থ কোরআন মজিদ নাজিল হয়েছে। এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। অন্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এ কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয়।
বাংলাদেশে আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শুরু হবে লাইলাতুল কদর। প্রতিবারের মতো এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হবে এই রাত। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগি করে রাতটি পার করবেন। মসজিদগুলোয় নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত হবে।


প্রকাশিত: April 18, 2023 | সময়: 5:30 am | সুমন শেখ

আরও খবর