সর্বশেষ সংবাদ :

মোহনপুরে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোহনপুর সংবাদদাতা: রাজশাহীর মোহনপুর সদর এলাকা হতে ১ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের দিকে মোহনপুর থানা পুলিশের এর একটি দল থানা সদর এলাকার পোস্ট অফিসের নিকট অভিযান চালিয়ে ইয়াবাসহ বাকশিমইল গ্রামের নিমাই এর ছেলে নিত্য কুমার প্রামানিক (৩৪) ও বাদেজুল গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে বেলাল (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোহনপুর থানা পুলিশের ওসি তৌহিদুল ইসলাম, এসআই ইব্রাহিম খলিলুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি আভিযানিক দল থানা সদর পোস্ট অফিস এলাকায় একটি অভিযান চালিয়ে ১ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ এদুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও ১টি চার্জার ভ্যান জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: February 11, 2022 | সময়: 4:40 am | সুমন শেখ