সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে দিয়ে এ দিবস উদযাপিত হয়।
সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সহকারী হাইকমিশনার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন। পরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত বিভিন্ন মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠানের ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 27, 2024 | সময়: 3:57 am | সুমন শেখ

আরও খবর