সর্বশেষ সংবাদ :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি -আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সানশাইন ডেস্ক: জুলাই আগস্টের ছাত্র-জনতার গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ১৮ নভেম্বরের মধ্যে এদের-কে গ্রেফতার করে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

 

গত ৫ আগস্ট আ.লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ মধ্যে দিয়ে দেশ ত্যাগ করেন। এর পর-পরই গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আদেশ দেয়া হয়, জুলাই আগস্টের গণহত্যা ও এই আন্দোলনে সংঘটিত মানবতা-বিরুধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

 

এরপর প্রসিকিউটর, তদন্ত সংস্থায় তদন্ত কর্মকর্তা ও বিচারক নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

 

বৃহস্পতিবার ছিলো এই ট্রাইব্যুনালের প্রথম কার্যদিবস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী বেলা ১১ টায় এজলাসে বসেন। প্রথম দিনই জুলাই-আগস্টের গণহত্যার ৩ টি মামলা ছিলো কার্যতালিকায়। বিচারকরা এজলাসে বসার পর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জুলাই-আগস্টের হত্যা এবং সংঘঠিত নির্মম ঘটনার সারসংক্ষেপ তুলে ধরেন আদালতে।

 

 

“একপর্যায়ে চিফ প্রসিকিউটর আদালতের কাছে সুষ্ঠু তদন্তের স্বার্থে শেখ হাসিনাএবং তার সরকারের প্রভাবশালী মন্ত্রী-সহ এমপিদের গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান।”

 

 

“দ্বিতীয় আরেকটি আবেদনে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদের সাবেক সদস্যসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। সেটিও মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।” এ সময় আদালতে সবার নাম না বললেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক এবং অধ্যাপক জাফর ইকবালের নাম উল্লেখ করা হয়েছে।


প্রকাশিত: October 17, 2024 | সময়: 4:00 pm | Daily Sunshine

আরও খবর