সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে গণসংযোগ ও মিছিল

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের সমর্থনে ব্যাপক গণসংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বড়াইগ্রামের বনপাড়া বাজারে গণসংযোগ ও মিছিল পরবর্তী পথসভায় স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, প্যানেল মেয়র শরিফুন্নেসা শিরিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক আতিকুর রহমান পিয়াস ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন।


প্রকাশিত: December 30, 2023 | সময়: 6:46 am | সুমন শেখ