বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সিংড়া প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় ১১ পদাতিক ডিভিশন ও ২৬ পদাতিক ব্রিগেডের অধীনে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৫৭৫ টি কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় চৌগ্রাম স্কুল ও কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ খালেদ-আল মামুন পিবিজিএম, এনডিসি, পিএসি। এসময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ সাদী পিএসসি।
সানশাইন / শামি