সর্বশেষ সংবাদ :

বাঘায় প্রতিবেশী দেবরের লালসার শিকার এক গৃহবধু

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী দেবর ফিরোজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে বাঘা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধুর স্বামী বাড়িতে না থাকায় সুযোগ নিয়ে গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে প্রতিবেশী বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে ফিরোজ ইসলাম (৩২) ওই গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন ফিরোজকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ফিরোজকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই গৃহবধু নিজে বাদী হয়ে বাঘা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ফিরোজ ইসলামের নামে একটি ধর্ষণ মামলা রেকড করা হয়েছে। রবিবার বিকালে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। গৃহবধুকে পরিক্ষা-নিরিক্ষার জন্য আমরা রামেক হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেছি।

সানশাইন / শামি


প্রকাশিত: December 18, 2023 | সময়: 6:17 pm | Daily Sunshine