সর্বশেষ সংবাদ :

নওগাঁর নিয়ামতপুরে ১ নারীসহ মাদক ও সাজাপ্রাপ্ত ৪ জন আটক

নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ১ নারীসহ মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জনকে আটক করে নিয়ামতপুর থানা পুলিশ। বুধবার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলামের নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম, এসআই অরুপ কুমার সাহা, এসআই সেলিম উদ্দিন, এএসআই আকবুল হোসেন, সাফিউল ইসলাম, এনামুল হক ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা চকসদাসিব গ্রামের মৃত- গনেশ কর্মকারের কন্যা ও দিলিপ কর্মকারের স্ত্রী ভাদরী রানী (৩৬) কে ২০ লিটার চোলাইমদসহ নিজ বাড়ী থেকে, উপজেলার ভাবিচা ইউনিয়নের উজিরপুরের (সিংড়া) গ্রামের আজিজার রহমান ভুট্টুর ছেলে হাসিবুল ইসলাম (২৪) কে ১৫ পিচ ট্যাপেনটেডল ট্যাবলেটসহ ছাতড়া-গাবতলী রোডের মুক্তির মোড় থেকে, ভাবিচা ইউনিয়নের আশনদী পশ্চিমপাড়া গ্রামের আইন উদ্দিনের ছেলে তারেকুল ইসলাম (২৬) কে পতকৈল-বেলীর মোড় রাস্তার জুগিবাড়ী গ্রামের ব্রীজের উপর থেকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

 

 

 

 

 

 

এছাড়া ২৩ নভেম্বর সকালে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলা সদরের বৈরাগী পট্টির মৃত নিপেন্দ্রনাথ মহন্তের ছেলে নিত্য গোপাল মহন্ত নিতাই কে নিয়ামতপুর বাজার থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, আমাদের ফোর্স মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারী ও ১ ওয়ারেন্ট আসামীকে আটক করা হয়। তাদের সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: November 23, 2023 | সময়: 6:24 pm | Daily Sunshine

আরও খবর