সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৫ মে) সকালে রাজশাহী বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গনে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে প্রতিপাদ্য বিষয়ে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খোন্দকার আজিম আহমেদ বলেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো সকলকে ভূমি সংক্রান্ত বিষয়ে জানানো। শিক্ষার্থীদের নামজারি বোঝাতে গিয়ে তিনি বলেন, তোমার নিজের নামে যদি একটু ভূমি থাকে বা একটি বাড়ি থাকে তাহলে একটি কাগজ থাকবে আর সেই কাগজের নাম হবে খতিয়ান বা পর্চা। সেই খতিয়ানে তোমার নাম লেখা থাকবে। যেহেতু তোমার নাম লিপিবদ্ধ হলো সুতরাং তোমার নামে নামজারি করা হলো। নামজারি হওয়ার সাথে সাথে তোমার নামে একটি কাগজও তৈরি হয়ে গেল।
ভূমির কর প্রদান প্রসঙ্গে তিনি বলেন, ভূমির জন্য যে কর দেওয়া হয় তার নাম ভূমি উন্নয়ন কর। আর এই কর নিয়মিত সরকারকে প্রদান করতে হবে। অনলাইনে বা ভূমি অফিসে গিয়ে এ কর দেওয়া যাবে। ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ভূমি উন্নয়ন কর দেওয়া যায়।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, ড. চিত্রলেখা নাজনীন এবং উপ-ভূমি সংস্কার কমিশনার মোছা: তাছলিমা খাতুন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মেলায় ভূমি কর বিষয়ক ৮টি বুথ স্থাপন করা হয়। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮ জনের মাঝে ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য যে, রাজশাহী বিভাগে মোট ২১টি নাগরিক ভূমিসেবা কেন্দ্র আগামী ০১ জুন-২০২৫ থেকে চালু হবে।
পবা উপজেলা: উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো. জাহিদ হাসান। উপস্থিত ছিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বড়গাছী বীনা খাতুন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা নওহাটা মেহেদী হাসান, উপ-সহকারী ভূমি কর্মকর্তা পারিলা কামাল হোসেন, সহ অন্যান্য ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওসমান গনি, আমান উল্লাহ, মোস্তফা জামান, শাজাহান আলী প্রমুখ।
প্রতিটি স্টলে “ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এখন ঘরে বসেই নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ডিসিআর, খতিয়ান ও মৌজা ম্যাপের মতো গুরুত্বপূর্ণ সেবা পাওয়া যাচ্ছে। কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি।
মান্দা: নওগাঁর মান্দা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মতিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও আব্দুল মতিন মণ্ডল।
বাগমারা: ভূমি মেলার উদ্বোধন করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব সহ আরও অনেকে। মেলায় ভূমি উন্নয়ন কর সহজতর করতে বক্তারা আহ্বান জানিয়েছেন। প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের জবাব দেন সহকারী কমিশনার মেহেদী হাসান।
মহাদেবপুর: এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে স্থাপিত স্টলে মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান র‌্যালিতে নেতৃত্ব দেন ও মেলা প্রাঙ্গণে সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে ভূমি উন্নয়ন কর নিয়মিত কেন পরিশোধ করতে হবে তার উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মেলার উদ্বোধন ঘোষণা করেন। র‌্যালিতে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ভূমি অফিসের নাজির মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দশ ইউনিয়নের গ্রামপুলিশ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, পাঁচটি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাবৃন্দ এবং ভূমি সেবা প্রত্যাশীগণ অংশগ্রহণ করেন। ভূমি মেলা উপলক্ষে ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করতে হবে সেই বিষয়ে ৬টি অতি গুরুত্বসম্পন্ন পয়েন্ট সম্বলিত লিফলেট সাধারণের মাঝে বিতরণ করা হয়
গোমস্তাপুর: গোমস্তাপুরে উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সির তেতৃত্বে শোভাযাত্রা শেষে রহনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু তাহের টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভূমি অফিসের প্রধান সহকারী জুয়েল আলীসহ ওই অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। উল¬খ্য, ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার জন্য কার্যালয় চত্বরে ৪ টি স্টল অংশ নিচ্ছে।
রাণীনগর: র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
নওগাঁ: মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমান হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেবাগ্রহীতারা। সভা শেষে জেলা প্রশাসক ভূমিসেবা গ্রহীতাদের মধ্যে ভূমি উন্নয়ন কর, খারিজ, নামজারি ও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত রশিদ এবং চেক বিতরণ করেন।
তানোর: তানোর উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। তানোর উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্ব সহকারী কমিশনার ভূমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,তানোর উপজেলা কৃষি কর্মকর্তা এম সাইফুল্লাহ, তানোর উপজেনা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক তোফাজ্জুল হোসেন তোফা প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন তানোর ভূমি অফিসের নাজির সাদিল হোসেন,তানোর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ , মুন্ডুমালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইকবাল কাশেম,কামারগাঁ ইউনিয়ন ভূমি কর্মকর্তা তারেক আজিজ,জমা সহকরী ইমরুল কাশেম ইমনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট: জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে- এ ‘ভূমি মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ উপলক্ষে পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে- জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে- ‘ ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহা: সবুর আলীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি রাজিব কুমার বিশ্বাস,সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।
বদলগাছী: উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালী শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। পরে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। আরো বক্তব্য রাখেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান ও বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু।
নিয়ামতপুর: নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন র‌্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভায় সভাপতিত্বে করেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ,নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর মন্ডল প্রমুখ।
মোহনপুর: মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। আলোচনা সভায় সরকারি কমিশনার ভূমি কর , ভূমি আইন সহ যাবতীয় বিষয়ে বিস্তারিত তথ্য জনসম্মুখে তুলে ধরেন।
ভোলাহাট: মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, সমবায় কর্মকর্তা মো. সবুজ আলী, যুব কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজসহ অন্যান্য।
বাগাতিপাড়া: উপজেলা ভূমি অফিসে চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। উদ্বোধন শেষে তাঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী: উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মেলায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, সমবায় কর্মকর্তা জিগার হাসান, কৃষি কর্মকর্তা মমিনুল হক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনজুর রহমান ও আতিকুর রহমান প্রমুখ।
আত্রাই: আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার ওসি (তদন্ত) মোঃ কওছার আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, উপজেলা ভূমি অফিসের হেড এ্যাসিস্টান্ট কাম-একাউন্ট্যান্ট মোঃ আব্দুর রউফ, নাজির কাম-ক্যাশিয়ার আফরিন জাহান, উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মোঃ নাহিদ হাসান, ৮টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ। ভূমি মেলায় স্থানীয় জনগণ জমি সংক্রান্ত দলিল, মিউটেশন, খতিয়ান চেকিংসহ বিভিন্ন সেবা নিতে ভূমি অফিসের স্টলগুলোতে ভিড় জমান। মেলা তিন দিনব্যাপী চলবে বলে জানানো হয়।


প্রকাশিত: May 26, 2025 | সময়: 3:49 am | সুমন শেখ

আরও খবর