সর্বশেষ সংবাদ :

নাটোরে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন বাসে দুর্বৃত্তের আগুন

নাটোর প্রতিনিধি : 
নাটোর শহরের বগুড়া টার্মিনাল এলাকার ভবানীগঞ্জ মোড়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রবববার ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে রাত থেকে এখানে অবস্থান করা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

 

 

 

 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায় নাটোর-বগুড়া মহাসড়কের নাটোরের বগুড়া টার্মিনাল এলাকার ভবানীগঞ্জ মোড়ে রাত থেকেই মুক্তি সেনা নামের একটি যাত্রীবিহীন বাস অন্যান্য দিনের মতোই রাখা ছিল। রববার ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে ওই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নাটোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, এলাকার সিসি টিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের সনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। আশা করা যায়, দ্রুতই অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সানশাইন / শামি


প্রকাশিত: November 19, 2023 | সময়: 2:05 pm | Daily Sunshine