সর্বশেষ সংবাদ :

সাপাহারে উপজেলা জামায়াতের আমীর আটক

সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপহার উপজেলার জামায়াতের আমীর আবুল খায়ের তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তার আত্মগোপনে থাকা স্থান থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানাগেছে দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটে জামাত নেতা তরুণ বেশ কিছুদিন ধরে তার নিজ বাসায় না থেকে আত্মগোপনে অবস্থান করে আসছিল। এমতাবস্থায় সাপাহার থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার আত্মগোপনে থাকা স্থান থেকে আটক করে। নিয়মিত মামলার আসামী দেখিয়ে তাকে নওগাঁ কোর্টে চালান করেছে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানিয়েছেন।


প্রকাশিত: November 18, 2023 | সময়: 6:55 am | সুমন শেখ

আরও খবর