সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির ভোলাহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক মোসাঃ শাহনাজ খাতুনকে আইসিটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ২ নভেম্বর বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে তাঁকে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ।

 

গত ১৫ আগষ্ট উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আহসান হাবীব বাদি হয়ে ভোলাহাট থানায় আইসিটি আইনে মামলা করেন। ঐ মামলার মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শাহানাজ খাতুন ৫ নং আসামি। এসআই মোস্তাফিজুর রহমান জানান, মোসা:শাহনাজ খাতুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভোলাহাট থানায় মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে । তিনি বলেন,গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

সানশাইন/শামি


প্রকাশিত: November 2, 2023 | সময়: 6:48 pm | Daily Sunshine

আরও খবর