সর্বশেষ সংবাদ :

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার শোক দিবস উপলক্ষে মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে যান ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মনোজ কুমার। সেখানে শোক ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এ সময় রাজশাহীতে থাকা সহকারী হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 16, 2023 | সময়: 5:37 am | সুমন শেখ

আরও খবর