সর্বশেষ সংবাদ :

গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার:
“গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ”এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের, রাজশাহী এরিয়ার মুশরইল পবা শাখায় আয়োজনে (১৭ই জুলাই) আজ সোমবার কেন্দ্র প্রধানদের বৈঠক শেষে সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, শাখা ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান, সেকেন্ড ম্যানেজার মোঃ মোস্তাকিম আলী শাহ সহ শাখার সকল সহকর্মীবৃন্দ। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৬ জুলাই হতে ২২ জুলাই পর্যন্ত গাছের চারা বিতরণ অব্যাহত থাকবে।

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: July 17, 2023 | সময়: 3:18 pm | Daily Sunshine