সর্বশেষ সংবাদ :

ধর্ষণের হাত থেকে বাঁচতে লম্পটকে কোপালো নারী, এলাকা জুড়ে চাঞ্চল্য

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জলন্দা গ্রামে ধর্ষণ চেষ্টার হাত থেকে নিজেকে বাঁচাতে সুদু খাঁ (৪৫) নামের এক ব্যাক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন এক মধ্যবয়সী নারী। শনিবার রাত আটটার দিকে বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুদু খাঁ উপজেলার তারানগর গ্রামের হাদিল খাঁর ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুদু খাঁ ওই স্বামী পরিত্যক্তা নারীকে কু-প্রস্তাব সহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার রাত আটটার দিকে সুদু খাঁ হঠাৎ ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই নারী আত্মরক্ষার্থে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এতে তার ডান পায়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। পরে রক্তাক্ত অবস্থায় সুুদু খাঁ পালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পরই ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: October 12, 2026 | সময়: 5:31 am | সুমন শেখ

আরও খবর