সর্বশেষ সংবাদ :

তানোরে গাঁজার গাছসহ একজন আটক

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে বিশাল আকৃতির একটি গাঁজার গাছসহ ১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রাম থেকে গাঁজার গাছসহ রহমান আলী মিলনকে (২৭) আটক করেন। আটককৃত মিলন রাতৈল নামোপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রাতৈল নামোপাড়া গ্রামের অভিযান চালায়। লীজকৃত জমিতে পটল গাছের মধ্যে দীর্ঘদিন থেকে আটককৃত মিলন গাঁজা চাষ করে আসছিলো। গাঁজার গাছটি ১০ ফিট ৬ ইঞ্চি লম্বা। ওজন ১০ কেজি।
অভিযান চালানোর সময় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় রহমান হোসেন মিলনকে আটক করা হয়। মিলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: June 13, 2023 | সময়: 5:41 am | সুমন শেখ