, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জজ কোর্টের সহকারী কৌশলী (জি.পি) এডভোকেট মোহাঃ মাইনুল আহসান এর কার্যালয় প্রায় মাস খানেক ধরে বন্ধ রয়েছে। এতে মামলা সম্পর্কীত সরকারী কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনটাই বলছিলেন জি.পি মোহাঃ মাইনুল আহসান। তিনি বলেন, যেখানে তাঁর কার্যালয়, ঐ ভবনটি অনেক পুরাতন হওয়ায় তাঁর কার্যালয়ের ছাদ দিয়ে পানি পরতো। এটা কর্র্র্তৃপক্ষকে জানালে, কর্তৃপক্ষ কার্যালয়টি মেরামতের উদ্যোগ নেন।
এরপর গণপুর্ত বিভাগ রাজশাহী অধিনে ঠিকাদার কাজ শুরু করেন। এসময়ে উপরের পুরাতন ছাদ ফেলে দিয়ে নতুন করে ছাদ দেন ঠিকাদার। কিন্তু তিনি মেরামতের সময় পলেথিন বা প্রটেকশনের ব্যবস্থা না করেই ছাদ দেন। এরপর টানা দুইদিনের বৃষ্টিতে ছাদ দিয়ে পানি লিক করে কার্যালয়ের মধ্যে পরে হাটু পরিমান পানি জমে যায়। ছুটি শেষে রোববার কার্যালয়ে প্রবেশ করতে যেয়ে দেখেন অনেক পানি জমে আছে সেখানে। সেইসাথ মামলার প্রায় সকল নথি নষ্ট ভিজে হয়ে যায়। এছাড়াও টেবিল ও চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এখন সেখানে বসার কোন পরিস্থিতি নাই বলে জানান তিনি। শুধু তাইনয় পানিতে সিলিং ঝুলে গেছে। এতে তিনি ফ্যান চালাতে পারেছননা বলেও উল্লেখ করেন।
তিনি আরো বলেন, এ নিয়ে তিনি কর্তৃপক্ষকে জানালে, কর্তৃপক্ষ গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানান। তিনি ভূল স্বীকার করে কার্যালয়ের সকল কার্যক্রম দ্রুত সমাপ্ত ও চেয়ার টেবিল ক্রয় করে দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি এপর্যন্ত দেননি বলে জানান তিনি। দ্রুত তাঁর কার্যালয় মেরামত করার দাবী জানান তিনি।