সর্বশেষ সংবাদ :

কেশরহাটে বণিক সমিতির নির্বাচনী শেষ প্রচারণা মিছিল অনুষ্ঠিত

কেশরহাট প্রতিনিধি:

মোহনপুর উপজেলার কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচনী শেষ প্রচারণামুলক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ জুন বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৭জুন বুধবার দুপুর পর্যন্ত প্রচারণার শেষ দিন হলেও হাটবারের কারণে ৬জুন মঙ্গলবার বিকেলের মধ্যে মিছিল সমাবেশ শেষ করেছেন অধিকাংশ প্রার্থীরা।

 

 

মঙ্গলবার বিকেলে বিশাল মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ও মাহাসড়ক প্রদক্ষিণ করেন সভাপতি পদপ্রার্থী সাবের আলী মন্ডল (ছাতা প্রতীক) এবং সভাপতি পদপ্রার্থী আবদুল মালেক বাবুল (দেয়ালঘড়ি প্রতীক)। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেরাজ উদ্দিন (আম প্রতীক)। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী কাজি হাবিবুর রহমান মিঠু (কলস প্রতীক) এবং সাধারণ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা (মোবাইল প্রতীক)।

 

 


প্রকাশিত: June 6, 2023 | সময়: 10:21 pm | Daily Sunshine