সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে যথাযথ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। দিবটির এবারের প্রতিপাদ্য- ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষ্যে সকাল নয়টায় রাজশাহী সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মো. মাইনুল হকসহ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহিদদের বিদেহ আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বা¯’্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বেলা এগারোটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
রাজশাহীর কৃতী সন্তান জুলাই শহিদ সাকিব আঞ্জুম, আলী রায়হান, মিনারুল ইসলাম ও ফিরোজসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে ভূমিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় দিবস বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক দীপ্ত প্রত্যয়। জাতি এই দিবসটিকে মহান মুক্তিযুদ্ধ, ৫২-র ভাষা আন্দোলন এবং ৬৯-এর গণ-অভ্যুত্থানের মতোই চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
শহিদ পরিবারের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব উল্লেখ করে মিনু বলেন, শহিদদের পরিবার যেন কোনোভাবে অসম্মানিত বা নির্যাতিত না হয়, তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। মন্ত্রী জানান, সরকার শহিদদের সন্তানদের লেখাপড়া ও পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে এবং প্রয়োজনে তাদের কর্মসং¯’ানের ব্যব¯’া করা হবে।

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে আজ জাতি বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ পেয়েছে। তিনি সম্প্রতি মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্ব”ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের উদাহরণ টেনে বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
রাজশাহীর উন্নয়নে এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো রক্ষায় তাঁর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, নেসকো (ঘঊঝঈঙ) বা অন্য কোনো প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নিতে দেওয়া হবে না। তিনি দেশে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান এবং বলেন, “আর কোনো প্রতিহিংসা নয়, আগুন বা ভাঙচুর নয়, সবাইকে মিলে বাস্তবে দেশ গড়তে হবে”।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মো. মাইনুল হক, জুলাই শহিদ আলী রায়হানের পিতা মো. মুসলিম আলী এবং জুলাই শহিদ মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপ¯ি’ত ছিলেন।
রাসিক: রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ্ইয়াসমিন, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবির, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু সহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় রাসিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ সাকিল, সাধারণ সম্পাদক সানারুল ইসলাম ছবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী, রাজশাহীতে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ, জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সিটি কর্পোরেশনের সোনাদীঘি জামে মসজিদ ও নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ কর্পোরেশন এলাকার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত/প্রার্থনা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ, কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা শিশুদের জন্য উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
রাজশাহী জেলা পরিষদ: সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সঙ্গে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:এরশাদ আলী ঈশা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল. মতিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিএমডিএ: জুলাই-আগস্ট গণ- অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ উপলক্ষে রাজশাহীর জুলাই গণ-অভ্যুত্থান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বুধবার সকালে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে বিএমডিএ‘র কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ, শহীদ সাকিব আনজুমসহ দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। শ্রদ্ধা নিবেদনকালে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএমডিএ‘র চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিনের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে বিএমডিএ সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান ও মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী এ কে এম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, আতিকুর রহমান, (রাজঃ২০৮৮) সভাপতি মোঃ মজিবুর রহমানসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা।
রাকাব: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পক্ষ থেকে রাজশাহী’র সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে জুলাই শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী; জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও রাকাব কর্মচারী সংসদ; রাকাব অফিসার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে জুলাই বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন সকাল ১০টায় এক শোভাযাত্রা সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক ইত্যাদিসহ শিক্ষক-শিক্ষার্থীগণ অংশ নেয়।
রুয়েট: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী র‌্যালি, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং বিশেষ মোনাজাত সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভাগের প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক সহ সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ডিনবৃন্দ, বিভাগের প্রধানগণ, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রাজশাহী কলেজ: রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী’র নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় শহরের সিএন্ডবি মোড়ে অব¯ি’ত জুলাই স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী। মঞ্চে উপ¯ি’ত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. হাবিবুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ইকবাল হোসেন।
রাজশাহী সরকারি মহিলা কলেজ: কলেজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এরপর জুলাই শহিদদের স্মরণে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। কলেজ মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. ব্রজেন্দ্র নাথ সরকার এবং এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক প্রফেসর মোঃ তৌরেজ হোসেন। কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়।
নিউ গভঃ ডিগ্রী কলেজ: প্রফেসর ড. শিখা সরকার, অধ্যক্ষ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী’র সভাপতিত্বে “৫ আগস্ট (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদ্যাপিত হয়। আয়োজনের শুরুতে সকাল সাড়ে ৯টায় র‌্যালি এবং র‌্যালি শেষে জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রকতৃক স্বীকৃত নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী’র ০২ (দুই) জন জুলাই যোদ্ধা শিক্ষার্থী আব্দুর রহমান ও মোখলেসুর রহমান-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপ¯’াপন করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাঃ রবিউল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপ¯ি’ত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ রাশেদ করিম। আরো উপ¯ি’ত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক মাহফুজা খাতুন, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এম.মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ ও সেলিনা আক্তার, প্রভাষক, গণিত বিভাগ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে চিত্রাঙ্কন ও বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ইমেইলে রচনা জমা দেওয়ার শেষ তারিখ ধরা হয় ৬ আগস্ট।
আলোচনাপর্ব শুরু হয় বেলা ১১টায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আবু জাফর মো. সাদি। সভায় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা, ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, ট্রেজারার প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল খালেদ বিন ইউসুফ (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, এবং শিক্ষার্থীরা।


প্রকাশিত: August 7, 2026 | সময়: 4:37 am | সুমন শেখ