বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি বিতর্কিত আবু সাইদ চাঁদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাগমারার বীর মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার সকালে উপজেলা বনবিভাগের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনঘন্টার এই কর্মসূচি পালন কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল জব্বার। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, আবদুস সাত্তার, খালেক শাহানা, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁর মদদদাতাদেরও গ্রেফতারের দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা।