সর্বশেষ সংবাদ :

পবায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই লটারির আয়োজন করা হয়। এর মাধ্যমে নওহাটা ও কাটাখালী পৌরসভা এবং দামকুড়া ইউনিয়নের ১১টি বিক্রয় কেন্দ্রের জন্য ডিলার চূড়ান্ত করা হয়েছে।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং পবা উপজেলা প্রেসক্লাব সভাপতি কাজী নাজমুল ইসলাম। লটারি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজলুল হক।
ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আমরা আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবেন।”
উল্লেখ্য, লটারিতে নির্বাচিত ডিলারা হলেন- নওহাটা পৌরসভার সিন্দুরকুসুম্বী এলাকায় মোফাজ্জল হোসেন শেখ, বায়া বাজারে তানরিন আকতার, বাগধানী বাজারে মোকছেদ আলী এবং দুয়ারী এলাকায় ইসতিয়াক আহমেদ মেহেদী।
কাটাখালী পৌরসভার বাজার এলাকায় জুয়েল হোসেন, কাপাশিয়া বাজারে মাহবুব আলম, শ্যামপুর মিজানের মোড়ে মিলন মাহমুদ, শ্যামপুর নজীরের মোড়ে তোফাজ্জল হোসেন রানা, দেওয়ানপাড়া মোড়ে রিয়াজুল ইসলাম এবং শ্যামপুর মোল্লাপাড়ায় আল-আমিন। দামকুড়া ইউনিয়নের শিতলাই হাট এলাকায় তরিকুল ইসলাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচিত এই ডিলাররা শিগগিরই তাঁদের নিজ নিজ এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পণ্য বিতরণ কার্যক্রম শুরু করবেন।


প্রকাশিত: June 27, 2025 | সময়: 4:30 am | সুমন শেখ

আরও খবর