, , ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগর কৃষক দলের পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ইশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে প্রশাসক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কৃষক দলের নেতাকর্মীরা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহ্বায়ক শরিফুজ্জামান শামীম, সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম-সহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সৌরভ /শামি