সর্বশেষ সংবাদ :

চারঘাটে তিনদিন ব্যাপী বইমেলা শুরু 

চারঘাট প্রতিনিধি:

১৭ই-মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রাজশাহীর চারঘাটে “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ঐতিহ্যের বইমেলা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই বই মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

 

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে বইমেলা উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, লেখক ও সাংবাদিক তুষার আব্দুল্লাহ, চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

৩দিন ব্যাপী এই বইমেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ও ১০টি প্রকাশনী অংশগ্রহন করেন।

সানশাইন / শামি


প্রকাশিত: March 17, 2023 | সময়: 11:02 pm | Daily Sunshine

আরও খবর