বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর হড়গ্রাম চারখুটার মোড় এলাকার আইনুল উলুম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে কাশিয়াডাঙা থানা পুলিশ। সোমবার এ ঘটনা ঘটে।
পরে শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় নিজ বাড়ি গোদাগাড়ী উপজেলার কাকনহাটে গেলে তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে নগরীর কাশিয়াডাঙা থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো.আলিফ উদ্দিনকে মাদ্রাসা থেকে গ্রেফতার করে।
পরে অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে বলাৎকারের কথা স্বীকার করে। এর আগেও সে এমন অপকর্ম করেছিল বলে জবানবন্দিতে জানান।