সর্বশেষ সংবাদ :

সংঘর্ষে তিন আর্জেন্টিনা সমর্থক আহত, আটক ব্রাজিল সমর্থক

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা সবাই আর্জেন্টিনার সমর্থক বলে জানা গেছে। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার মৌখাড়া মহিলা ডিগ্রী কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের মধ্যে গোয়ালিফা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রবিউল করিমকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনায় রুবেল নামে একই এলাকার ব্রাজিল সমর্থক এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, খেলায় ব্রাজিল হেরে গেলে পরস্পর হাসি তামাশার মত তুচ্ছ বিষয় থেকে এক পর্যায়ে একটু সংঘর্ষ ঘটেছে। এ ব্যাপারে কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজন থানায় নেয়া হয়েছে।


প্রকাশিত: December 11, 2022 | সময়: 6:07 am | সুমন শেখ

আরও খবর