সর্বশেষ সংবাদ :

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে কুড়িগ্রামের জয়

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ এর খেলায় রোববার (০১ মার্চ) শেষ খেলায় সফররত কুড়িগ্রাম জেলা ৮ উইকেটে জয় পেয়েছে। টসে হেরে চুয়াডাঙ্গা জেলা ব্যাট করতে নেমে ২১ ওভারে ৫২ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ইরফান মুনতাসির ১৫ ও রতন আলী ১১ রান করে। বিপক্ষ দলের পক্ষে নাজমুল ১২ রানে ৩টি, মেহেদী ১৮ ও নাহিদ ১৩ রানে ২টি করে উইকেট নেন। কুড়িগ্রাম ৫৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৭.৫ ওভারে কোন উইকেট না হারিয়েই ৫৬ রান তোলে। দলের পক্ষে সোবৃচ্চ নেয়াজ ২২,রাব্বি ২০ ও মাজহারুল অপরাজিত ১৪ রান করে।


প্রকাশিত: March 2, 2026 | সময়: 3:48 am | সুমন শেখ

আরও খবর