সর্বশেষ সংবাদ :

মাদক কান্ডে আটক মিজানুরের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিস্কারের সুপারিশ 

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী জেলা শাখার কার্যকর কমিটির এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক উক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান জুয়েল কে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে যুক্ত থাকার অপরাধে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হয়েছে।

 

বহিস্কারের সুপারিশ কপি

এ মর্মে নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী জেলা শাখার সভাপতি রোকানুজ্জামান রিন্টু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।

সানশাইন / শামি


প্রকাশিত: September 24, 2022 | সময়: 11:19 pm | Daily Sunshine

আরও খবর