সর্বশেষ সংবাদ :

বাঘায় ট্রেনে কাটা অজ্ঞাত লাশের সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় ট্রেনে কাটা অজ্ঞাত লাশের দু’দিনেও সন্ধ্যান পাওয়া যায়নি। বুধবার (১৩ জুলাই) ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুল এর উদ্দ্যোগে লাশ দাফন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার আড়ানী রেলস্টেশনের পূর্ব দিকে রেললাইনের উপর অজ্ঞাত যুবক(২০)এর দ্বিখন্ড লাশ উদ্ধার করে ঈশ্বর্দী রেলওয়ে জি.আর.পি থানা পুলিশ।

আড়ানী রেলওয়ের স্টেশনের মাষ্টার সদরুল হোসেন বলেন, ঢাকা, খুলনা, দিনাজপুর-সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন রাজশাহীতে ২৪টি ট্রেন আপ ডাউন করে। কোন একটি ট্রেনের নিচে পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে। আমার পয়েন্টম্যান সকালে লাইন ক্লিয়ার দিতে গেলে দ্বিখন্ডিত লাশ দেখতে পায়। পরে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানা পুলিশকে অবগত করা হলে তারা ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বর্দী রেলওয়ে জি.আর.পি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে একটি ইসলামি সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্দ্যোগে লাশ দাফন করা হবে। তিনি বলেন, বুধবার দুপুর দেড়টা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সে একজন টুকাই। তার কাছে একটি ভাঙ্গা মোবাইল, কিছু ছেড়া জামা কাপড় পাওয়া গেছে।


প্রকাশিত: July 13, 2022 | সময়: 3:25 pm | Daily Sunshine

আরও খবর