, , ।
স্টাফ রিপোর্টার
রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগের ফলে সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত ১৩ বছরের মধ্যে শিক্ষার হার ৫০ থেকে ৭০ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে।’ বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টায় ‘সমন্বিত উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় পর্যায়ের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আরও বলেন, প্রধানমন্ত্রীর যুগ উপযোগী নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মধ্যে একটি শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ ট্রাস্টের উপবৃত্তি পেয়ে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের পথ খুলেছে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্মশালাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ।
বিভাগীয় কমিশনার বলেন, ‘আগে ধর্মীয় গোড়ামির দোহাই দিয়ে নারীদের পিছিয়ে রাখা হতো। কিš‘ শেখ হাসিনা নারীদের এগিয়ে নি”েছন। সম্প্রতি দেশের অর্থ সচিব হয়েছেন একজন নারী। দেশকে ক্রান্তিকাল থেকে তুলে এনে সাড়ে ১৩ বছরে প্রধানমন্ত্রী এক অনন্য উ”চতায় নিয়ে যাচ্ছেন। যার কারণে আমরা গর্বিত।’
রাজশাহী বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘যখন পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেল তখন যুক্তরাষ্ট্র-পাকিস্তান আমাদের শুভে”ছা বার্তা পাঠালো। তারাও এখন বুঝেছে যে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। সুতরাং, দেশকে আরও এগিয়ে নিতে হলে প্রধানমন্ত্রীর সব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ এন এম মঈনুল ইসলাম, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান ও রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান।
এছাড়াও দিনব্যাপী এ প্রশিক্ষণে রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।
সানশাইন / শামি