নগরীতে রেস্তোরাঁ মালিক সমিতির ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা 

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির বোর্ডরুমে বুধবার অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভার সঞ্চালনায় ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রেস্তোঁরা মালিক সমিতির উপদেষ্টা আজিজুল আলম বেন্টু, সহ যুগ্মসাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক রাশেদ ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ জামিল দিপন, কোষাধাক্ষ শেখ মো: আশিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক কামরুল হাসান সোহান, সহ ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক তুষার চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল হাসান, সহ দপ্তর সম্পাদক আব্দুস সালাম নিবার্হী সদস্য আফজাল হোসেন, শহিদুল ইসলাম পান্না ও মো: রাজিব। সভায় রেস্তোঁরা ব্যবসায় খাদ্য উৎপাদনের পণ্য সমূহের মূল্য বৃদ্ধিতে রেস্তোঁরা মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্র¯’ হ”েছন। সভায় রেস্তোঁরা ব্যবসায়ী নেতৃবৃন্দ রেস্তোঁরা ব্যবসায় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি সহ ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের জন্য গঠনমুলক ভূমিকা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

সানশাইন / শামি

 


প্রকাশিত: মে ১৮, ২০২২ | সময়: ১০:৩২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর