সর্বশেষ সংবাদ :

ধনবাড়ীতে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চার দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ধনবাড়ী বাজারে সোমবার মাংসের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ ধনবাড়ী থানার পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুচ্ছেদে ধনবাড়ী বাজারের ৪ টি পৃথক মাংসের দোকানে অভিযানে প্রাণিসম্পদের লাইসেন্স না থাকায় বাজারের মাংস ব্যাবসায়ী নাসির উদ্দিন, সোহেল রানা, হুমায়ুন কবীর ও সুরুজ এদের প্রত্যেক জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


প্রকাশিত: October 7, 2026 | সময়: 6:28 am | সুমন শেখ

আরও খবর