সর্বশেষ সংবাদ :

বাঘায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ধোধন

স্টাফ রির্পোটার বাঘা : রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্ধোধন করা হয়েছে। উদ্ধোধনী খেলায় আড়ানী ইউনিয়ন পরিষদ কে ৪-০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে বাউসা ইউনিয়ন পরিষদ।

বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০মে) বিকেল ৩ টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুনামেন্টের উদ্ধোধন ঘোষনা করেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. লায়েব উদ্দীন লাভলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, নুর মোহাম্মদ তুফান, রফিকুল ইসলাম, ডি এম মনোয়ার বাবুল, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সভাপতি আমানুল হক আমান, সাধারণ সম্পাদক লালন উদ্দীন প্রমুখ।

উদ্ধোধনী খেলায় আড়ানী ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে পরাজিত করে জয়ের মালা ছিনিয়ে নেয় বাউসা ইউনিয়ন পরিষদ। উক্ত খেলাটি পরিচালনা করেন মমিনুল ইসলাম হিটলার। তাকে সহকারী পরিচালক হিসাবে সহায়তা করেন আবু হেনা মোস্তফা জামান বাপ্পি ও আবু হেনা মোস্তফা কামাল রানা। এ খেলায় ধারা ভাষ্যকার এর দায়িত্বয় পালন করেন
আব্দুল হানিফ মিঞা ও বিপ্লব কুমার রায় ।


প্রকাশিত: May 11, 2022 | সময়: 8:39 am | Daily Sunshine

আরও খবর