সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ৪৯ কেজি গাঁজার চালান ও নারীসহ ৬ পাচারকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ৪৯ কেজি গাঁজা ও এক নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। সোমবার ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, ফারুক হোসেন, সালেক হোসেন, আবদুল মালেক, আশরফ আলী এবং চালক আসিক মিয়াসহ এক নারী। তারা হবিগঞ্জ জেলার বাসীন্দা বলে জানা গেছে।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, আটকরা আন্তঃজেলা মাদক কারবারির সদস্য। তাদের হবিগঞ্জ জেলা থেকে নওগাঁর ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জের আড্ডা এলাকা যাওয়ার কথা ছিল। একটি মাইক্রোবাসের সিলিন্ডার কেটে তার ভিতরে ও মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। পরে ওজন করে ৪৯ কেজি গাঁজা পাওয়া যায়। ওই সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
তিনি আর বলেন, গ্রেফতাররা টাকার বিনিময়ে ভাড়া করে পরিবারের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে গাঁজা বহন করতো। দেখে বুঝার উপার নাই তারা পরিবারের সদস্য না। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রকাশিত: March 14, 2023 | সময়: 5:10 am | সুমন শেখ

আরও খবর