সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘শিখা প্রকল্প। যা জেন্ডারভিত্তিক সহিংসতা, হয়রানির প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। বুধবার বিকেল তিনটায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত ‘শিখা’ প্রকল্পের অবহিতকরণ সভায় এসব কথা জানানো হয়েছে।
এসময় শিখা প্রকল্পের কর্মকর্তা মোতালেব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই শিখা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্রকল্পের কর্মকর্তা সাব্বির হোসেন, এ ছাড়াও সভায় উপস্তিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা ভলেন্টিয়ার আহনাফ তাহমিদ ও তানোর উপজেলা ভলেন্টিয়ার বিউটি রানী।
উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারি প্রোগ্রামার কামরুন নাহার লিনা ও সাংবাদিক সাইফুল ইসলাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ওব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যেখানে সিদ্ধান্ত গ্রহণে সবার সমান অধিকার থাকবে।
জেন্ডারভিত্তিক সহিংসতাকে শুধুমাত্র নারীর সমস্যা হিসেবে দেখে না বরং মানবাধিকার, উন্নয়ন ও সামাজিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত করা হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা ব্যক্তিগতভাবে নারী-পুরুষের সমতার গুরুত্ব উপলব্ধি করবে।


প্রকাশিত: May 22, 2025 | সময়: 4:12 am | সুমন শেখ