জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আগেরদিনই বড় সেঞ্চুরি করে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন বাবর আজম। করাচি টেস্টের আজ দ্বিতীয়দিন সেঞ্চুরি করলেন আগা সালমানও। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারের ক্যারিয়ারে এটাই প্রথম..


বিস্তারিত

ভারতের বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান? কী বললেন নাজম শেঠি?

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কী ভারতে বিশ্বকাপ খেলতে আসবে? এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা। পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা হুঁশিয়ারি..


বিস্তারিত

শেখ কামাল অনুর্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফল

ক্রীড়া ডেস্কঃ  শেখ কামাল অনুর্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার(২৭ ডিসেম্বর) শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ২য় দিনের খেলায় ১ম ইনিংশে ঢাকা ডিভিশন আগের দিনের গড়া..


বিস্তারিত

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরু পহেলা মার্চ

ক্রীড়া ডেস্কঃ তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড আগামী বছরের মার্চ মাসে । পহেলা মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ইংল্যান্ড-বাংলাদেশে..


বিস্তারিত

রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের সুবর্ণজয়ন্তি উদ্যাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে “সুবর্ণজয়ন্তি উদ্যাপন” কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন..


বিস্তারিত

রেফারির পাল্টা জবাব মেসির সেই গোল নিয়ে বিতর্ক চলছেই

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে সপ্তাহ হতে চলল। কিন্তু ফাইনালে লিওনেল মেসির করা দ্বিতীয় গোলটি নিয়ে বিতর্ক যেন থামছেই না। আঙুল তোলা হচ্ছে রেফারি সিমন মার্চিনিয়াকের দিকে। এবার..


বিস্তারিত

ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ বাড়াতে বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির কাঠামো শক্ত করার দাবিটা বেশ পুরোনো। সেই আলোচনা আবার তুললেন সাকিব আল হাসান। সর্বোচ্চ মঞ্চে ভালো করার তালিমটা ঘরোয়া..


বিস্তারিত

নতুন বছরে তিন সংস্করণেই সুসময় দেখছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: অল্পের জন্য একই বিন্দুতে মেলেনি ২০২২ সালের শুরু আর শেষ। জানুয়ারির শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয় পাওয়া বাংলাদেশের সামনে সুযোগ ছিল ডিসেম্বরের শেষ প্রান্তে ভারতকে..


বিস্তারিত

কোহলির জার্সি উপহার পেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্ট শেষে তখন পুরস্কার বিতরণী শুরু হওয়ার অপেক্ষা। জয়ের সুবাস পেয়েও তা হারিয়ে ফেলে মন ভর মেহেদী হাসান মিরাজের। ৫ উইকেট নিলেও দলকে জেতাতে পারেনি। তার সেই আঁধার মুখে এক..


বিস্তারিত

হলো না ইতিহাস, আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের স্পোর্টস ডেস্ক: লক্ষ্য মাত্র ১৪৫ রানের। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে এমন লক্ষ্য দিয়ে জয়ের আশা করা তো বাড়াবাড়িই। তবে অবিশ্বাস্য কিছুর স্বপ্ন দেখাচ্ছিলেন বোলাররা। ভারতের বিপক্ষে এর আগে কখনও টেস্ট জেতেনি বাংলাদেশ। দলকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে নিয়ে এসেছিলেন সাকিব-মিরাজরা। ১৪৫ তাড়া করতে গিয়ে যে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল ভারত। তবে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ সারির দলটি এমন পরিস্থিতি থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়ায়। অষ্টম উইকেটে শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিন অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে ঠাণ্ডা মাথায় জয় বের করে নিয়ে এসেছেন। মিরপুর শেরে বাংলায় রোমাঞ্চ ছড়ানো এই টেস্টে চতুর্থ দিনের সকালে এসে ৩ উইকেটের জয় পেয়েছে ভারত। দুই ম্যাচের সিরিজ তারা জিতেছে ২-০ ব্যবধানে। আগের দিন ৩৭ রানে ৪ উইকেট হারিয়েছিল ভারত। চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই আশা আরও বড় করেন সাকিব আল হাসান। জয়দেব উনাদকাটকে (১৩) এলবিডব্লিউ করেন বাংলাদেশ অধিনায়ক। ৫৬ রানে ভারত হারায় ৫ উইকেট। উনাদকাট অবশ্য নাইটওয়াচম্যান ছিলেন। বাংলাদেশের জয়ে মূল বাধা ছিলেন রিশাভ পান্ত আর শ্রেয়াস আয়ার। এর মধ্যে উনাদকাটের পরই ভয়ংকর রিশাভ পান্ত (৯) মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন সমর্থকরা। পরের ওভারে মিরাজ বোল্ড করেন অনেকটাই সেট হয়ে যাওয়া অক্ষর প্যাটেলকেও (৩৪)। তবে এরপর আর পারেনি বাংলাদেশ। অশ্বিন-আইয়ারের জুটির কাছে হার মানতে হয়। অশ্বিন ৪২ আর আইয়ার ২৯ রানে অপরাজিত থাকেন। মেহেদি হাসান মিরাজ ৬৩ রানে নেন ৫টি উইকেট। সাকিব নেন দুটি। অথচ আগের দিনই সাজঘরে ফিরে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল, শুভমান গিল, ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারা আর বিরাট কোহলি। ৩৭ রান তুলতে ৪ উইকেট হারায় ভারত। ৪ উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ভারত। জিততে হলে আরও ১০০ রান দরকার ছিল তাদের। রান তাড়ায় নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ভারত। ইনিংসের তৃতীয় ওভারে সাকিব টার্নে পরাস্ত করেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে (২)। ব্যাটে ছোঁয়া লেগে বল চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। এরপর আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। তার ঘূর্ণি ডেলিভারি কিছুটা সামনে এসে ডিফেন্ড করতে চেয়েছিলেন চেতেশ্বর পূজারা। বল ধরে স্টাম্প ভেঙে দেন সোহান। ৬ রানে থামেন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। প্রায় একইরকমভাবে মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়েছেন শুভমান গিল (৭)। এবারও স্টাম্প ভেঙেছেন সোহান। বিরাট কোহলি ছিলেন সবচেয়ে বড় বাধা। শেষ বিকেলে তার উইকেটটিও তুলে নিয়েছেন মিরাজ। কোহলি ডিফেন্ড করেছিলেন, ক্যাচ চলে যায় শর্ট লেগে মুমিনুলের কাছে। দারুণ এক ক্যাচে কোহলির (১) বিদায়ঘণ্টা বাজান মুমিনুল। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ৩১৪ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩১ করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রানের।

হলো না ইতিহাস, আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের স্পোর্টস ডেস্ক: লক্ষ্য মাত্র ১৪৫ রানের। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে এমন লক্ষ্য দিয়ে জয়ের আশা করা তো বাড়াবাড়িই। তবে অবিশ্বাস্য কিছুর স্বপ্ন..


বিস্তারিত