, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধাব শিক্ষক আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন, নলডাঙ্গা পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সচিব এস এম সান্টু আহমেদ।
শুক্রবার বিকেলে বিএনপি নেতা সান্টু আহমেদ স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে এ দাবি তুলে ধরেন। তিনি বেশ কিছু দিন থেকে এ বিষয়ে তার ফেসবুক আইডি থেকে লেখালেখি করে আসছেন। অবশেষে বিএনপির এই নেতা আগামী ২৬ অক্টোবর সকাল এগারোটায় নলডাঙ্গা পৌরসভার মোড়ে পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেন।
বিএনপি নেতা এস এম সান্টু আহমেদ জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ে নানা রকম অপকর্মে লিপ্ত ছিলেন। বর্তমানেও সেই ধারা অব্যাহত রেখেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তার বিভিন্ন রকম অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে শাস্তির দাবি জানাচ্ছি। আওয়ামিলীগ নেতা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে অবিলম্বে পদত্যাগের দাবি করছি।
এবিষয়ে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিলে আমি আমার দায়িত্ব ছেড়ে দিব।