সর্বশেষ সংবাদ :

রাজা-মুজারাবানিতে আয়ারল্যান্ড কুপোকাত

স্পোর্টস ডেস্ক: প্রথমে সিকান্দার রাজা ব্যাট হাতে, এরপর ব্লেসিং মুজারাবানি বল হাতে রাখলেন দারুণ অবদান। এই দুই তারকার পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপের প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের ম্যাচে দারুণ জয় পেয়েছে জিম্বাবুয়ে।
হোবার্টে জিম্বাবুয়ে আগে ব্যাট করে রাজার অনবদ্য ৮২ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে আইরিশরা। ৩১ রানের জয়ে দারুণ সূচনা পায় স্প্রিং বকরা।


প্রকাশিত: October 18, 2022 | সময়: 6:32 am | সুমন শেখ