সর্বশেষ সংবাদ :

মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে যুবদলের খাবার বিতরণ

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপজেলা যুবদলের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার ১৩ জুলাই বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর, গাংতা ও চুকিনগর এলাকায় এসব খাবার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, ভালাইন ইউনিয়ন যুবদলের সভাপতি মমতাজ হোসেন, সাধারণ সম্পাদক আনিছার রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল বলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর দিক নির্দেশনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার প্রথম দফায় ১০০ পরিবারের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।


প্রকাশিত: July 14, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ