সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে ৪ শতাধিক হিন্দু পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে নওগাঁর বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় ৪ শতাধিক দরিদ্র ও দুঃস্থ হিন্দু পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

 

 

সোমবার (১৯ অক্টোবর) বিকাল চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন বদলগাছী উপজেলা শাখার আয়োজনে বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব উপহার বিতরণ করা হয়।

 

 

উপজেলার আটটি ইউনিয়নে চার শতাধিক অসহায় মানুষের হাতে প্রধান অতিথি হিসেবে এসব শাড়ী লুঙ্গি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বলেন, দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। প্রতি বছর বদলগাছী ও মহাদেবপুর—এই দুই উপজেলায় এ উপহার বিতরণ করা হয়ে থাকে। দুর্গোৎসবের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

 

এ সময় বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রানা হামিদ/শাহজাদা


প্রকাশিত: October 19, 2026 | সময়: 9:09 pm | Daily Sunshine