সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে মাহফিলের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ আমির হামজা

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে তাফসির মাহফিলের অনুমতি না পাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
এদিকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি তার নির্বাচনী এলাকায় ধর্মীয় এই মাহফিল বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সম্প্রতি বুকে ব্যথা নিয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন।
তিনি বলেন, কোরআনের মাহফিল বন্ধের এই প্রবণতা থেকে সরে না হলে এর ফল সরকারকে ভোগ করতে হবে। প্রশাসনের এই পদক্ষেপ বিগত সরকারের আচরণের মতোই বলেও তিনি উল্লেখ করেন।
হাসপাতাল থেকে দেওয়া বার্তায় তিনি আরো বলেন, সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও সাম্প্রদায়িক সস্প্রীতি রক্ষার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান, তাফসির মাহফিল ও গণতান্ত্রিক অধিকার চর্চায় বাধা দেওয়ার অভিযোগ তুলে এসব বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সোমবার বিকেলে গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হওয়ার কথা ছিল। তবে প্রশাসনের মৌখিক নির্দেশনার কারণে আয়োজকেরা প্যান্ডেলের মালামাল ফেরত পাঠাতে বাধ্য হন এবং অতিথিদের আসার জন্য বারণ করে দেন।
রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা মাহফিলের অনুমতি প্রত্যাখ্যানের আইনি ভিত্তি ও প্রশাসনের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি লেখেন, প্রশাসনের কাছে আমার সরাসরি প্রশ্ন কোন আইনি ও সুনির্দিষ্ট কারণে একটি ধর্মীয় মাহফিলের অনুমতি প্রত্যাখ্যান করা হলো? নিরাপত্তার কোনো বাস্তব উদ্বেগ থাকলে তা যথাযথভাবে ব্যাখ্যা করা হোক। একই সঙ্গে তিনি ধর্মীয় আলোচনা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচার ও মানুষের অধিকার নিয়ে কথা বলার সুযোগ সবার জন্য সমান রাখার আহ্বান জানান।
এদিকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ভক্ত ও সমর্থকদের একটি বড় অংশ প্রশাসনের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কুরআন মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়াকে তারা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন।
আমির হামজার ভক্ত মাসুদ রানার দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার অভিযোগ আমির হামজা জামায়াতে ইসলামীর সাথে যুক্ত থাকার কারণেই প্রশাসন উদ্দেশ্য প্রণাদিতভাবে এই বাধা সৃষ্টি করেছে।
গোদাগাড়ী উপজেলা এনসিপির আহবায়ক জিয়াউর রহমান বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালে যেমন তাঁর মাহফিলে বাধা সৃষ্টি করা হয়েছিল, তেমনি বর্তমান ২০২৬ সালেও একই পরিস্থিতি, নিরাপত্তা ঝুঁকি এবং রাজনৈতিক বক্তব্যের অভিযোগ এনে প্রশাসন তাঁর মাহফিলের অনুমতি দেওয়া থেকে বিরত রয়েছে।
উল্লেখ্য যে ২০২৪ সালে ২১শে মে একই স্থানে বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে মুফতি আমির হামজার মাহফিলে বন্ধ করা হয়েছিল।


প্রকাশিত: October 20, 2026 | সময়: 5:01 am | সুমন শেখ