সর্বশেষ সংবাদ :

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন ২১ নভেম্বর

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২১ নভেম্বর রোজ শনিবার। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার এ্যাড. মো. ইমতিয়াজ মাসরুর আল আমীন স্বাক্ষরিত তফসীল থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর। এ রিপোর্ট লেখা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানকারিরা হলেন, শান্তনু-হেলাল পরিষদের সভাপতি পদে মাহবুবুর রশীদ শান্তনু, সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম হেলাল, সহ-সভাপতি পদে মো. মুরাদ হোসেন ও মো. লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর কবীর, মো. জিল্লুর রহমান ও রাব্বী আহমেদ সজীব এবং কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান।
এছাড়াও সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. মজিবর রহমান, মো. শামসুজ্জামান মামুন, মো. শামসুল আলম আক্তার, মো. মনসুর রহমান, মো. শওকত আলী সেন্টু, মো. টারজান আলী, মো. আব্দুল হাদিদ নবাব, মো. নজরুল ইসলাম সোহেল, মো. আবুল বাশার শেরেকুল, মো. সেলিম রেজা ছলিম, শ্রী সঞ্জয় কুমার হলদার, মো. নাসির উদ্দিন ও রায়হান মাহমুদ।
আগামী বুধবার ২২ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, বাতিলকৃত মনোনয়নপত্র সম্পর্কে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল আগামী ২৫ অক্টোবর রবিবার হতে ২৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত, বাতিলকৃত মনোনয়নপত্র সম্পর্কে আপিল বোর্ডের নিষ্পত্তি আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার ১১টা থেকে ২৮ অক্টোবর বুধবার ৩টা পর্যন্ত, বৈধ মনোনীত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহার ৩১ অক্টোবর শনিবার, প্রতিক বরাদ্দ আগামী ১লা নভেম্বর রোজ রোববার এবং আগামী ২১ নভেম্বর রোজ শনিবার রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের প্রধান কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আপিল বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আছেন এ্যাড. রইসুল ইসলাম এবং সহকারির দায়িত্ব পালন করছেন রাকীব রায়হান ও আবু সাইদ। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো. ইমতিয়াজ মাসরুর আল আমীন, নির্বাচন কমিশনার মো. আলাউদ্দিন ও মো. আসাদুজ্জামান জনি।


প্রকাশিত: October 20, 2026 | সময়: 5:02 am | সুমন শেখ