সর্বশেষ সংবাদ :

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকালে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিভাগের ৮ জেলার চ্যাম্পিয়নদের দিনভর বিতর্ক অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাটের পাঁচবিবি নাছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন বিএফএফ ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে বিতর্ক উৎসবের ১২তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে শনিবার রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগের সুনামধন্য রাজশাহী কলেজে এদিন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভাগের আট জেলার জয়ী দলগুলোর যুক্তি-পাল্টা যুক্তিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়পুরহাটের পাঁচবিবি নাছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে রাজশাহীর সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন রানার্সআপ দলের মিফতাউল হক। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলায় জয়ী দলগুলো অংশ নেয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়া অংশ নেওয়া অন্য দলগুলো হলো- নাটোরের কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, , নওগাঁ কৃঞ্চধন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী, বগুড়া জেলা স্কুল, সিরাজগঞ্জের বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, ও পাবনা জেলা স্কুল।
দিনের শুরুতে নির্ধারিত সময়ের আগে থেকেই খুদে বিতার্কিকরা জড়ো হয় রাজশাহী কলেজ প্রাঙ্গণে। সকাল ১০টায় বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগীতার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তিশা প্রমুখ। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোঃ আশিক সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক তাছলিমা খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ড. আমিরুল ইসলাম কনক। রাবির মনোবিজ্ঞান ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।


প্রকাশিত: October 18, 2026 | সময়: 4:23 am | সুমন শেখ

আরও খবর