সর্বশেষ সংবাদ :

অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি :

অদ্য ৩১/০৮/২০২৬ খ্রিঃ সকাল অনুমান ০৫:৪০ ঘটিকার সময় গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউনিয়নের বিজয়নগর বাউল পেট্রোল পাম্পের আনুমানিক ১০০ গজ পূর্ব দিকে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী হাইওয়ে পাকা রাস্তায় অজ্ঞাতনামা কোনো যানবাহনের চালক আনুমানিক ৩৫-৩৮ বছর বয়সী একজন পুরুষ ব্যক্তিকে গুরুতর আঘাত করে চলে যায়।

উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গোদাগাড়ী ফায়ার সার্ভিস এবং পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সকাল অনুমান ০৬:২৪ ঘটিকার সময় গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেমতলীতে নিয়ে আসেন। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় সকাল অনুমান ০৬:৪০ ঘটিকার সময় উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করেন।

বর্তমানে অজ্ঞাতনামা (বয়স আনুমানিক ৩৫-৩৮ বছর) মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি উনাকে চিনতে পারলে বা পরিচয় জানা থাকলে অনতিবিলম্বে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে:

ইনচার্জ (আইসি), প্রেমতলী তদন্ত কেন্দ্র:01320-122597
অফিসার ইনচার্জ (ওসি) গোদাগাড়ী থানা: 01320-122594

মৃত ব্যক্তির পরিচয় দ্রুত শনাক্তের লক্ষ্যে বার্তাটি জনস্বার্থে শেয়ার করুন।

শাহালাল/শামি


প্রকাশিত: August 31, 2026 | সময়: 8:42 pm | Daily Sunshine