সর্বশেষ সংবাদ :

বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় নুসরাত জাহান সাদিয়া নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পাঁচদিন পর রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদিয়ার বাড়ি উপজেলার চকরাজাপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে , উপজেলার চকরাজাপুর গ্রামের সায়েম শিকদারের কলেজ পড়ুয়া মেয়ে গত ১৩ মার্চ দুপুরে বাঘা থেকে ঈদের কেনা-কাটা শেষ করে নারায়নপুর সড়কঘাট থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে নিজ গ্রাম চকরাজাপুর যাচ্ছিল। পথিমধ্যে সে মোটর সাইকেল থেকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পায়। এ ঘটনার পর তাকে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেআনা হয়।

অত:পর তার অবস্থা অবনতি দেখা দিলে কর্তব্যরত টিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফাট করেন। সেখানে চিকিৎসাধান অবস্থায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

এদিকে নুসরাত জাহান সাদিয়ার এই অকাল মৃত্যুতে কলেজ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ নছিম উদ্দিন। তিনি এক শোক বর্তায় বলেন, নুসরাত জাহান মোজাজার হোসেন মহিলা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ছিল । আমরা তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আল্লাহপাক তাকে জান্নাতবাসী করুক এবং তার পরিবারকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন।


প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬ | সময়: ৫:৪১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর