শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন ( রেডা)-এর নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর ১২টায় আরডিএ চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রেডার পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেমার্স রহমান ডেভেলপার অ্যাসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ স ম মিজানুর রহমান কাজী, সহ-সভাপতি অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল বারী সওদাগর, অর্থ সম্পাদক এম এম সিহাব পারভেজ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাকসুদুল ইসলাম সুমন, সামস রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন, ত্রিকোণ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আসমাউল হুসনা এবং রেডার সদস্য ওয়াসিম রেজা, শওকত আলী ও ইয়াকুব আলী পিয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময়কালে নেতৃবৃন্দ রাজশাহীর আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা আরডিএর নবনিযুক্ত চেয়ারম্যানের সফলতা কামনা করেন এবং আবাসন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।