, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে পাঁচজনের মধ্যে জামানত হারিয়েছেন ৩ প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে তারা বিধি মোতাবেক জামানত হারিয়েছেন।
প্রার্থী তিনজন হলেন-গণআধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহন (ট্রাক), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) (ঈগল প্রতীক)মোঃ আব্দুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল-সাআদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে নির্বাচনে প্রাতদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে গণ অধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ৪০৭ ভোট, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী মোঃ আব্দুর রহমান (ঈগল প্রতীক) পেয়েছেন ১ হাজার ১০০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) প্রতীক আল-সাআদ পেয়েছেন ৬৬৩ ভোট ।
এদিকে কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (দাঁড়ি পাল্লা) প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পোষ্টাল ভোট পেয়েছেন ২০০২ টি, নিকটতম বিএনপি’র প্রার্থী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফ উদ্দিন মোট ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬০২ ভোট। তিনি পোষ্টাল ভোট পেয়েছেন ৮৯২ টি। ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। গোদাগাড়ী ও তানোর উপজেলা সহকারি রিটানিং অফিসার সূত্রে এ ফলাফল পাওয়া গেছে।
গোদাগাড়ী ও তানোর উপজেলা সহকারী রিটানিং অফিসার নাজমুস সাদত ও নাইমা খাঁন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৯টি। এরমধ্যে গোদাগাড়ী ৯৮টি এবং তানোরে ৬১টি কেন্দ্রে দাঁড়িপাল্লা ১লাখ ৭ হাজার ৪৬০ ধানের শীষ ১ লাখ ৩ হাজার ৩৩৬ ট্রাক ১৯৩৪টি ঈগল পাখি ৬১৪টি মোবাইল ফোন ৩৪৫। তানোরে ৬১টি কেন্দ্রে পেয়েছেন, দাঁড়িপাল্লা ৬২ হাজার ৩২৪, ধানের শীষ ৬৫ হাজার ৬৭৪ ট্রাক ২০৩টি ঈগল পাখি ৪৬৬টি, মোবাইল ফোন ৩০৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৮৫৮জন।
সাইফুল ইসলাম/শামি